
দিল্লি হাইকোর্ট সমকামিতা নিয়ে তার রায়ে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। আজ এর বিরোধীতা করে সুপ্রীম কোর্টে হলফনামা জমা দেয় একাধিক সংগঠন। কিন্তু তাদের এই রায়ের উপর কোন স্থগিতাদেশ দিলেননা তারা।সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণন বলেন “আমরা এর উপর কোন স্থগিতাদেশ টানছিনা কারণ পিনাল কোডের উপর এর কোন নেতিবাচক ফল পড়বেনা। তবে আমরা কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে তাদের কথা শুনব।”উল্লেখ্য দিল্লি হাইকোর্ট আবেদন জানিয়েছিল যে কেন্দ্রের উচিত সমকামিতা নিয়ে আইনের পরিবর্তন করা৷ এমন কি ১৮ বছরের উর্দ্ধে কোন ধরনের সমকামী সম্পর্ক আর অপরাধ নয় বলে তাদের ঘোষনা৷ এর পরে নতুন করে এই বিতর্ক সামনে চলে এসেছে৷ আই পি সির ৩৭৭ নম্বর ধারার বিরোধীতা করতে গিয়ে তারা বলেছিলেন যে এটি সংবিধানে লিখিত মৌলিক অধিকারগুলিকে খন্ডন করছে।তবে দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধীদের গলায় কিন্তু অন্য সুর। এই সিদ্ধান্ত সারা দেশে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা জানিয়েছেন। এছাড়াও তারা বলেন যে দেশবাসীর এই নিয়ে বিরোধীতা করবার অধিকার রয়েছে। সরকার যতদিন না এই নিয়ে কোন নির্দিষ্ট অবস্থান নিচ্ছে ততদিন সুপ্রীম কোর্টের অপেক্ষা করা উচিত বলেও তারা মতপোষন করেছেন।
No comments:
Post a Comment