

আই পি এলের কোন বড় প্রতিযোগীতা থাকলে ভারতীয় ক্রিকেটারদের উচিত সেই প্রতিযোগীতা থেকে সরে দাঁড়ানো। মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ফিজিও জন গ্লস্টার। তার মতে, বিশ্বকাপের আগে ভারতীয়দের কখনই আই পি এলের মতন প্রতিযোগীতায় অংশগ্রহণ করা উচিত হয়নি। তার মতে অস্ট্রেলিয়রা যেভাবে অ্যাসেজের জন্য আই পি এল থেকে সরিয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমনই ভারতীয়দেরও উচিত ছিল আই পি এলের থেকে সরে দাঁড়ানো। গ্লস্টারের এই বক্তব্য বিতর্ক শুরু করতে পারে বলেই তিনি তড়িঘড়ি মন্তব্য করেছেন যে, আই পি এল ক্রিকেটারদের অনেক তত্পরতা শেখালেও এর কিছু খারাপ দিকও আছে৷ যা অস্বীকার করার উপায় নেই৷ ভারতীয় কোচ কার্ষ্টেনের সুরেই মুখ খুললেন গ্লস্টার। বিশ্বকাপে খারাপ ফর্মের জন্য আই পি এলের ক্লান্তিকেই দায়ী করেছিলেন তিনি। এবারে গ্লস্টারও মুখ খোলাতে বিতর্ক আরও বাড়বে। আগামী বছর আই পি এলের পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। ফলে আরও একদফা বিতর্ক আসতে বাধ্য।
No comments:
Post a Comment