
কে জি বেসিনের গ্যাস নিয়ে চলতি বির্তকে বিরক্ত কেন্দ্র। এবার সমস্যা সমাধানের জন্য সুপ্রীম কোর্টে হলফনামা দায়ের করল।
হলফনামায় বলা হয়েছে কে জি বেসিনের গ্যাস দেশের সম্পত্তি। তবে এই গ্যাসের ব্যাপারে আম্বানি ভাইয়েরা নিজেদের মধ্যে ক্রমাগত ভাবে লড়াই করে যাওয়াতে সমস্যা হচ্ছে কেন্দ্রের। একদিকে ক্ষতি হচ্ছে। অন্যদিকে গ্যাসের যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না। এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে মুম্বাই হাইকোর্টের দেওয়া রায়ের উপরে স্তগিত আদেশ চাওয়া হয়েছে।
সেই আবেদনে বলা হয়েছে সরকার গ্যাস নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে। গ্যাস ক্ষেত্রে নিজেদের পারিবারিক সম্পত্তি হিসাবে ব্যবহার করার চেষ্ঠা করছে আর আই এল ও আর আই এন এল। দুই কোম্পানীর মধ্যে যে পারিবারিক চুক্তি হয়েছে তার উপরে ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রীম কোর্টের কাছে আবেদন করেছে সরকার।
প্রসঙ্গত কে জি বেসিনের গ্যাস প্রাথমিক ভাবে আই আই এলের কাছে দেওযার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই গ্যাস চুক্তি অনুসারে আই আই এন এলের পাওয়ার কথা। কিন্তু আম্বানি ভাইয়েরা নিজেদের মধ্যে বিবাদের কারণে সেই গ্যাস অনিল আম্বানি'র আই আই এন এল'কে দিতে অস্বীকার করে। এর পরে মামলা হলে রায় যায় অনিলের পক্ষে। তার পরে সেই বিবাদ মেটার লক্ষণ দেখা যায় নি।
এবার বিরক্ত কেন্দ্রীয় সরকার সুপ্রীম কোর্টের দারস্ত হয়েছে। এর আগে কেন্দ্রীয় পেট্রোলিযাম মন্ত্রী মুরলি দেওরা জানিয়ে ছিলেন গ্যাস নিয়ে বিবাদে বিরক্ত সরকার। এবার সরকার সুপ্রীম কোর্টের দারস্থ হয়ে সমস্যা সমাধানের চেষ্ঠা করছে।
No comments:
Post a Comment